Dhaka, Wednesday | 16 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 16 September 2026 | English
শিরোনাম:

শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস, ৩ জনের ৭ বছরের কারাদণ্ড

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম  (ভিজিটর : ১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রাথমিক সহকারী শিক্ষক প্রাক-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ফাঁসের অভিযোগে তিনজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা সাইবার ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী গোপাল চন্দ্র পাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রেশমা খাতুন, ফেরদৌসী আফরোজ ওরফে মুনা এবং আবুল হাসান। খালাস পাওয়া আসামি হলেন মাহবুবুর রহমান।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৭ আগস্ট গোয়েন্দা পুলিশের এসআই বাহাউদ্দিন মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, খুলনা সদর থানার ইস্পাহানী লেনের একটি বাড়ির চতুর্থ তলায় একটি প্রতারক চক্র অবস্থান করছে।

চক্রটি ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য প্রাথমিক সহকারী শিক্ষক প্রাক-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানতে পারে।

পরে ওইদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ডিবির এসআই বাহাউদ্দিন মোল্লা বাদী হয়ে খুলনা সদর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোল্লা আব্দুল বারী চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝