Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

পর্ন ভিডিও তৈরির অভিযোগে নারীসহ ৪ জনের কারাদণ্ড

প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৪:২২ পিএম  (ভিজিটর : ৩৪)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পর্ন ভিডিও তৈরির অভিযোগে চার জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১ জুলাই) রাতে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কারাগারে প্রেরণ করা মামুনী আক্তার (২৪) পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের মেয়ে, রেজেনা খাতুন (২৮) সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী, গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০) ও সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মামুন অর রশিদ (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এসময় ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জামসহ দুই নারী ও দুই পুরুষসহ চার জনকে আটক করা হয়। অভিযানের সময় একজন পালিয়ে যান।

অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় বাসা ভাড়া নিয়ে অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তারা মোবাইলে পর্নো ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিতেন। গ্রেপ্তারের সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পরে পুলিশ পলাতক একজনসহ পাঁচজনের নামে গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে চার জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বলেন, ‘আসামিরা দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি তৈরি করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ব্যবসা করে আসছিলেন। হাতেনাতে ধরা পড়া দুই নারীসহ চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝