Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

নাগেশ্বরীতে জমঈয়তে আহলে হাদীসের প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৬:৩৩ পিএম  (ভিজিটর : ৮)

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কুড়িগ্রাম জেলা শাখার প্রথম কাউন্সিল অধিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার মধুরহাট আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক এস এম রহমত উল্লাহ ইকবাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শায়খ প্রফেসর ড. মোহাম্মদ ওসমান গণি, সেক্রেটারি জেনারেল শায়খ অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি শায়খ মোহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী সাংগঠনিক সেক্রেটারি শায়খ আবু রায়হান, বাংলাদেশ জমঈয়তে যুব্বানে আহলে হাদীসের সাধারণ সম্পাদক শায়খ তানজীল আহমাদ এবং মধুরহাট আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা কোরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠন, ইসলামী মূল্যবোধের প্রসার এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়তে যুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শায়খ অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝