Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ৪৭)

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে জনকল্যাণ মেডিকেল হল ও সিরাজ স্টোর নামে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে দিঘিরপাড় বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন।

আসিফ আল আজাদ জানান, অভিযানকালে জনকল্যাণ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আবুল কালামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই বাজারের সিরাজ স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে দোকানটির মালিক মোহাম্মদ সিরাজ খানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তাঁকে সহযোগিতা করেন টংগিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ী থানা পুলিশের একটি দল।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝