Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
শিরোনাম:

মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:১২ পিএম  (ভিজিটর : ৭)

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মুজিবনগরের আম্রকাননে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম সরকার। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতিবছর ১৭ এপ্রিল মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তবে চলতি বছর সরকারি কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না।

এদিকে দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৯টার দিকে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় পুষ্পার্ঘ অর্পণ করেন মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অন্যদিকে, বিকাল ৩টার দিকে ঢাকা থেকে আগত ‘নাগরিক সমাজ’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝