খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক এলাকার আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় আসামি প্রকাশ সরদারকে যাবজ্জীবন সশ্রম কারদ- দিয়েছেন আদালত।
পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
একই মামলায় অপর আসামি প্রকাশ সরদারের স্ত্রী রূপা সরদারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মাদ আব্দূল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের পিপি চৌধুরী তৌহিদুর রহমান তুষার।