Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ পিএম  (ভিজিটর : ১১৪)

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন সভাপতির বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী মায়েদের পুষ্টি চাহিদা পূরণে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, পুষ্টি বৈষম্য দূর করতে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে, যার সফল বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং বলেন, অপুষ্টি শুধু স্বাস্থ্যগত সমস্যা নয়, এটি জাতীয় উন্নয়নেরও অন্তরায়। তিনি সুষম খাদ্য গ্রহণ, মাতৃদুগ্ধ পান নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান আলী তার বক্তব্যে বলেন, প্রাণিজ আমিষ মানুষের পুষ্টির একটি গুরুত্বপূর্ণ উপাদান। দুধ, ডিম, মাছ ও মাংসের সহজলভ্যতা বাড়াতে খামারভিত্তিক উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। তিনি নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ খাদ্য উৎপাদনে খামারিদের উৎসাহিত করার আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির বহুমুখীকরণ জরুরি। তিনি বাড়ির আঙিনায় সবজি চাষ, ফলের বাগান তৈরি এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বলেন, কৃষি ও পুষ্টির মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে, তাই কৃষকদের সচেতনতা বৃদ্ধি করা দরকার।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাতেম আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মোসাব্বির হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, এটিও মারজান খানম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যানবিদ আবু তাহের।

সভায় বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মোল্লাহাট উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে আয়োজকরা জানান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝