Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
শিরোনাম:

২১ ঘণ্টা পর যাদুকাটায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:০১ পিএম  (ভিজিটর : ৪০১)

সুনামগঞ্জ জেলার সীমান্ত নদী যাদুকাটায় গোসল করতে নেমে আবু সাঈদ (১২) নামের স্থানীয় এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হওয়ার ২১ ঘন্টাপর লাশ উদ্ধার।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকাল ৩ টায় উপজেলা উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের উত্তরে সীমান্ত পিলার ১২০৩ এর জিরো লাইন এলাকার যাদুকাটা নদীতে ৪/৫ জন সহপাঠীদের নিয়ে গোসল করার সময় নিখোঁজ হয় মাদ্রাসার পঞ্চম শ্রেণির  ছাত্র  আবু সাঈদ।

পরে খবর পেয়ে তাৎক্ষণিক আবু সাঈদের পরিবারের লোকজনসহ স্থানীয় এলাকাবাসী যাদুকাটা নদীতে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ আবু সাঈদকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আজ (২৪ এপ্রিল) শুক্রবার দুপুরে যাদুকাটা নদীর নিখোঁজ হওয়া স্থান থেকেই আবু সাঈদের মরদেহ উদ্ধার করে তার পরিবারের লোকজন ও এলাকাবাসী।

‎আবু সাঈদ উপজেলার শাহিদাবাদ গ্রামের রবি আওয়ালের ছেলে। এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলাম।
‎উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরের দিকে শাহ আরেফিন শাহিদাবাদ এতিমখানা মাদ্রাসা থেকে  ৪/৫ জন সহপাঠীদের নিয়ে মাদ্রাসার পিচনে যাদুকাটা নদীতে গোসল করতে যায় আবু সাঈদ । এ সময় যাদুকাটা নদীর উৎস মুখে পূর্ব পাড়ে থাকা ছোট একটি নালায় পাড় হয়ে নদীর পশ্চিম পাড় বারিক্কার টিলা সংলগ্ন বাঘের মুখ নামক নালায় গিয়ে গোসল করতে নামে সবাই। এ সময় আবু সাঈদসহ সবাই সাঁতরিয়ে টিলার পাড়ে যাওয়ার সময় সাথে থাকা অন্য ছাত্ররা সাঁতরিয়ে টিলার পাড়ে উঠতে পারলেও আবু সাঈদ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝