Dhaka, Monday | 12 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 12 October 2026 | English
শিরোনাম:

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ পিএম  (ভিজিটর : ২৬৪)

বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলসাফা (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলসাফা আদমদীঘি উপজেলার মুরইল তালুকদার পাড়ার আল মাবুদের ছেলে। 

পুলিশ জানায়, রাতে মাদক বিরোধী অভিযান কালে উপজেলার মুরইল বাজার এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে কর্তব্যরত থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারি আলসাফাকে গ্রেপ্তার ও তার হেফাজত থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃত আলসাফার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে পরদিন শুক্রবার তাকে আদালতে পাঠনো হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝