বিএনপি সরকারের সময়ে টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
আজ শনিবার সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।
সম্প্রতি এক সেমিনারে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
এ বিষয়ে সাংবাদিকরা চাইলে গভর্নর বলেন, টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন।
পাচার হওয়া অর্থ ফেরানো কঠিন জানিয়ে গভর্নর বলেন, সেসব অর্থ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেই চেষ্টা সরকার করছে।
একই সভায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার টাকা ছাপিয়ে ব্যাংক ঋণ নিচ্ছে—এ ধারণা সঠিক নয়। ভুল তথ্যের কারণে দেশের ক্রেডিট রেটিং ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া একটি নিয়মিত বিষয়।
এফপি/জেএস