Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৩১ পিএম  (ভিজিটর : ২১)

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। সংস্থাটির নতুন চেয়ারম্যান হয়েছেন রুমি এ হোসেন। শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ এবং বিমানের ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন’-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এই নতুন পর্ষদ গঠন করা হয়। নবগঠিত এই পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।

মোট ১৩ সদস্যের এই পর্ষদে বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্ষদের অন্য সদস্যরা হলেন-

১. ড. খায়েরুজ্জামান মজুমদার, সচিব, অর্থ বিভাগ।
২. ফাহিমিদা আক্তার, সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
৩. এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, সহকারী বিমান বাহিনী প্রধান।
৪. মেজর জেনারেল হাসান উজ জামান, ইঞ্জিনিয়ার ইন চিফ, বাংলাদেশ সেনাবাহিনী।
৫. ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সুপ্রিম কোর্টের আইনজীবী।
৬. এম মাসরুর রিয়াজ, চেয়ারম্যান ও সিইও, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।
৭. শরীফ জহির, চেয়ারম্যান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
৮. মোহাম্মদ আবদুর রহিম, ভাইস চেয়ারম্যান, ডিবিএল গ্রুপ।
৯. মামুনুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইনডেক্স কোম্পানিজ।
১০. ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, হেড অব চেম্বারস, চৌধুরী অ্যান্ড ফ্রেন্ডস।
১১. অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১২. কাইজার সোহেল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (পদাধিকারবলে)।

মন্ত্রণালয়ের বিমান-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝