মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধি ও এবিষয়ে অবহিতকরণ ও সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান। বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই স্পোর্টস ইভেন্টের গুরুত্ব তুলে ধরার ওপর জোর দেওয়া হয়।
এসময় মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাদারীপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় কার্যক্রমটির সফল বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এফপি/জেএস