Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

সরকারি হরগঙ্গা কলেজে ভর্তি পরীক্ষায় জাতীয় ছাত্রশক্তির হেল্প ডেস্ক

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ পিএম  (ভিজিটর : ৫)

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে হেল্প ডেস্ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের সহযোগিতা ও সেবার লক্ষ্যে শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচির আওতায় পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে আগত অসুস্থ শিক্ষার্থীদের জন্য মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এছাড়া দূর-দূরান্ত থেকে আগত অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা করা হয়, যা তাদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে সাধারণ জনগণের জন্যও বিনামূল্যে রক্ত পরীক্ষা, রক্তচাপ (প্রেসার) পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা এনসিপি'র প্রধান সমন্বয়ক আব্দুল আলিম, যুগ্ন সমন্বয়ক ফারজানা আক্তার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক শিশির হাসান, মূখ্য সংগঠক শান্ত, যুগ্ন সদস্য সচিব নয়ন আহমেদ,যুগ্ন আহবায়ক অভি আহমেদ,  মুন্সীগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব জুয়েল আহমেদ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দরা জানান, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয়রা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝