Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

খুলনায় যুবককে গুলি করে হত্যা

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০৩ পিএম  (ভিজিটর : ৮)

খুলনা মহানগরীতে ইমন শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ধ্যায় গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার রেলস্টেশনের দক্ষিণপাশের একটি ঘের থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত যুবক উল্লিখিত থানার পাহাড়পুর এলাকার বাসিন্দা সোবহান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে রেলস্টেশনের দক্ষিণ দিকের একটি ঘেরে ইমন শেখের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। এর কিছুক্ষণ পর সিআইডি ও পিবিআইয়ের সদস্যদের সেখানে দেখা যায়। তবে কি কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে তা স্থানীয়রা জানাতে পারেনি। 

থানার ওসি তদন্ত মো: মনিরুল ইসলাম বলেন, ইমনের মাথায়  একটি গুলির চিহ্ন রয়েছে। তাছাড়া সিআইডি'র সদস্যরা কাজ করছেন। পরে বিস্তারিত জানানো যাবে। 

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝