Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:০২ পিএম  (ভিজিটর : ৫১)

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন  (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরর বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদন্ড দেয়া হয় । 

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর আড়াই টায় মোংলা পৌর শহরেরর ৪ নং ওয়ার্ডের  দিগরাজ মিয়াপাড়া বালুর মাঠ শিল্পাঞ্চল  এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

ওমর ফারুক খান মিয়াপাড়া বালুর মাঠ  এলাকার আলি হোসেন খাঁনের  ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওমর ফারুকের নিজ বাড়িতে  পরিচালিত অভিযানে মাদক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রায় ৭ শ ৮০  গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওমর ফারুক খাঁনকে  ঘটনাস্থল থেকে আটক করা হয়। 

পরে তাকে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে অপরাধ স্বীকার করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের  বিনাশ্রম কারাদণ্ড সহ ৩০০ টাকা  জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সাজাপ্রাপ্ত ওমর ফারুক খানকে  বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হবে বলে জানায় তিনি। 

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝