Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
শিরোনাম:

বিশ্বকাপের আগে আবার ইনজুরিতে এমবাপ্পে

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:১৩ পিএম  (ভিজিটর : ৭)

লা লিগায় রেয়াল বেতিসের সঙ্গে খেলার দ্বিতীয়ার্ধে শেষদিকে চোট পান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দুর্বল বেতিসের সঙ্গে ড্রয়ের পর বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে স্প্যানিশ ক্লাবটি ইনজুরির কারণে সেরা স্ট্রাইকারকে আর নাও পেতে পারে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এমবাপ্পে।

এতে মৌসুমের বাকি অংশে আর নাও দেখা যেতে পারে ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ডকে।

এদিকে গতকাল সোমবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ উল্লেখ করেছে, ‘আজ কিলিয়ান এমবাপ্পের ওপর রিয়াল মাদ্রিদের মেডিক্যাল সার্ভিসের করা পরীক্ষায় তার পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে চোট ধরা পড়েছে। তার সেরে ওঠার ওপর নজর রাখা হচ্ছে।’

ঠিক কবে নাগাত এমবাপ্পে ফিরতে পারেন, রিয়াল মাদ্রিদের বিবৃতিতে সেটা উল্লেখ করা না হলেও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোও শঙ্কা প্রকাশ করেছে, চলতি মৌসুমে হয়তো আর দেখা যাবে না এমবাপ্পেকে।

তবে সবকিছু ঠিকঠাকভাবে থাকলে, বিশ্বকাপের আগেই পুরো ফিট হয়ে উঠবেন তিনি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝