Dhaka, Monday | 10 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 10 August 2026 | English
শিরোনাম:

কাউনিয়ায় শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির অনুদান প্রদান

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম  (ভিজিটর : ২৪৪)

রংপুরের কাউনিয়ায় মৃত্যু ও অবসরজনিত শিক্ষক-কর্মচারীদের অনুদানের টাকা প্রদান করেছে উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক মিয়া, আরাজি সাহবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফাকের সরকার, নাজিরদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী, টেপামধুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী চন্দ্র বর্মন, হলদিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রশিদা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে মৃত ও অবসরপ্রাপ্ত ৩৫ জনের প্রত্যেক প্রধান শিক্ষকদের ১৫ হাজার, সহকারী শিক্ষকদের ১০ হাজার ও কর্মচারীদের ৭ হাজার টাকা করে মোট ২ লাখ ৮০ হাজার টাকা সমিতির তহবিল থেকে বিতরণ করা হয়।
 
এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝