Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শিরোনাম:

ভালো নেই অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৫৭ পিএম  (ভিজিটর : ২৯)

এক সময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও বর্তমানে অসুস্থতার কারণে বাসায় চিকিৎসা নিচ্ছেন নন্দিত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। বর্তমানে তার শারীরিক অবস্থা তেমন ভালো না। জানা গেছে, মূলত বার্ধক্যজনিত কারণেই তিনি অসুস্থ।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে ১৯৮৪ সালে চলচ্চিত্রে পথচলা শুরু করেন খালেদা আক্তার কল্পনা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ে আসার আগে কল্পনার পেশা ছিল শিক্ষকতা। চলচ্চিত্রে তার আগমনের গল্পটিও বেশ চমকপ্রদ। ১৯৮৪ সালে লন্ড্রি থেকে আনা কাপড়ের সঙ্গে একটি কাগজে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের বিজ্ঞাপন পান তিনি। কৌতূহলবশত আবেদন করলেও পরে বিষয়টি ভুলে যান।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝