Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
সেঞ্চুরি করলেন নাজমুল
শিরোনাম:

ফের দীপিকাকে নিয়ে গুঞ্জন

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:১০ এএম  (ভিজিটর : ৯)

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও নতুন জল্পনা শুরু হয়েছে। গত এক বছর ধরে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার—দুই কারণেই আলোচনায় রয়েছেন তিনি। মা হওয়ার পর কাজের ক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দেওয়ার খবরও সামনে আসে। 

জানা যায়, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

এই শর্তের কারণে বেশ কয়েকটি বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে আল্লু অর্জুনের বিপরীতে নির্মাতা অ্যাটলি কুমারের নতুন ছবি ‘রাকা’-তে অভিনয়ে সম্মতি দিয়েছেন দীপিকা।

এরই মধ্যে শোনা যায়, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী।

সেই খবর সামনে আসতেই নতুন গুঞ্জন ছড়ায়—‘রাকা’ ছবিতে নাকি দীপিকার চরিত্রের পর্দায় উপস্থিতি কমিয়ে দেওয়া হচ্ছে। এমনও দাবি ওঠে, শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই চরিত্র ছোট করা হচ্ছে।

তবে এসব জল্পনা উড়িয়ে দিয়েছেন ছবির নির্মাতারা। তাঁর বক্তব্য, যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, ঠিক সেভাবেই কাজ এগোচ্ছে।

দীপিকা এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সঠিক সময়ে সবকিছু প্রকাশ্যে আনা হবে।
নির্মাতা আরো জানান, দীপিকা পুরো টিমে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেন এবং ভীষণ আনন্দময় একজন মানুষ।

খবর অনুযায়ী, এই ছবিতে অ্যাকশন ঘরানার চরিত্রে দেখা যাবে দীপিকাকে। তাঁর পাশাপাশি থাকছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর।

বিগ বাজেটের এই সিনেমা ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝