Dhaka, Saturday | 20 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 20 June 2026 | English
৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন: মঈন খান
আবারো বাড়ল সোনার দাম
শিরোনাম:

কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিস্কার করলেন সংসদ সদস্য এস এম জিলানী

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:২৮ এএম আপডেট: ২৫.০৪.২০২৬ ১১:২৯ এএম  (ভিজিটর : ৬৩)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিস্কার করলেন গোপালগঞ্জ -৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী।

আজ শনিবার দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে এস এম জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা- রামনগর খালের কচুরিপানা পরিষ্কার করেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদ, রফিকুল ইসলাম হাওলাদার, যুবলের আহবায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের আহবায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।

সংদস সদস্য এস এম জিলানী বলেন, সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালটি এ এলাকার মানুষের একটি প্রাণের খাল।অত্র এলাকার অধিকাংশ মানুষ বিল থেকে ধান কেটে এ খাল ব্যবহার করে বাড়ীতে তুলেন। খালটি কচুরিপানায় ভরে থাকার কারনে কৃষকদের ধান কেটে বাড়ীতে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে খালটি পরিস্কার করলাম।আগামীতেও উপজেলার সকল এলাকায় এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝