Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

বাগাতিপাড়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম  (ভিজিটর : ২৬১)

নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের তকিনগর (বানিয়াপাড়া) গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়ের একটি চৌকস টিম। অভিযানে পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীনের নেতৃত্বে আকরাম আলীর ছেলে হৃদয় আহমেদ (২৮)-কে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ২১ ধারায় অভিযুক্তকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন জানান, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি সকলকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝