Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

কাউখালীতে ভূমি অফিসের জানালা ভেঙে টাকা চুরি

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:৪৯ পিএম  (ভিজিটর : ৮১)

পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির সংগঠিত হয়েছে। দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাতে জানালার গ্রীল কেটে অফিসের প্রধান সহকারীর আলমারির লক ভেঙে সরকারি আদায় ও অফিস খরচের প্রায় ২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রধান সহকারী অফিসের দরজার তালা খুলে দেখেন কক্ষের জানালার গ্রীল ও আলমারির লক ভাঙা। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

প্রধান অফিস সহকারী মোঃ আরেফিন জানান, প্রতিদিনের মতো ওইদিন বিকেলে অফিস বন্ধ করে চলে যায়। মঙ্গলবার সকালে অফিসে এসে দরজার তালা খুলে দেখি আলমারির লক ও পিছনের একটি জানালার গ্রীল ভাঙা। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, চুরির ঘটনায় একটি জিডি হয়েছে, তদন্ত চলছে। আশা করি দ্রুতই চুরির বিষয়ে জানা যাবে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার মাধ্যমে চোর সনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে থানায় জিডি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।

এফপি/অ 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝