Dhaka, Tuesday | 30 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 30 June 2026 | English
জাতীয় ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামীকাল ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু বৃহস্পতিবার
আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
শিরোনাম:

বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৪৩ পিএম  (ভিজিটর : ৬৩)

সুনামগঞ্জের মধ্যনগরের এরনবিল হাওরে (ইকরাছই হাওরে) বাঁধ ভেঙে পানি ঢুকছে। সীমান্তের মনাই নদীতে চাপ বাড়ায় উপজেলার হামিদপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রামীণ সড়ক ভেঙে হাওরে পানি ঢুকছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কৃষি বিভাগ জানিয়েছে, ও হাওরে ১১৪ হেক্টর জমি রয়েছে। এরমধ্যে ৪০ হেক্টর খেতের ধান কাটা হয়েছে। তবে পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা করছেন।

মধ্যনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়। হামিদপুর গ্রামের সড়ক। নেত্রকোনার দুর্গাপুর হয়ে নেমে আসা পাহাড়ি ঢলে সড়কটি ভেঙেছে। ইকারছই হাওরের বেশিরভাগ জমির ফসল কাটা শেষ। ৫ থেকে ১০ হেক্টরের মত জমির ফসল ডুবেছে। 

তবে ইউএনও জানান, ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝