Dhaka, Saturday | 2 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 2 May 2026 | English
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
শিরোনাম:

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৫০ এএম  (ভিজিটর : ৭)

সিলেটে পৌঁছেই এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি যোগে হযরতে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ার করতে যান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন। এসময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ সাথে ছিলেন। 

এর আগে বৃষ্টি উপেক্ষা করে সরকার গঠনের আড়াই মাসের মাথায় শনিবার (২ মে) সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন দলের নতুন চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফর করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তার প্রথম সিলেট সফর।

সফরসূচি অনুযায়ী, শনিবার সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। অংশ নেবেন মোনাজাতে। বেলা ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন শেষ নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তৃতা করবেন। পরে দুপুর ১২টায় বহু প্রতীক্ষিত সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

সিলেট সার্কিট হাউসে মধ্যহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। এদিন সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝