Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

মালিক হয়ে কর্নেয়াকে স্বপ্ন দেখালেন মেসি

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:২৭ পিএম  (ভিজিটর : ২৭)

দীর্ঘ ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে নতুন ভূমিকায় নাম লিখিয়েছেন মেসি। এবার খেলোয়াড়ের পাশাপাশি ক্লাব মালিক হিসেবেও যাত্রা শুরু করেছেন তিনি। স্পেনের কাতালান ক্লাব কিনে নেওয়ার পর প্রথমবারের মতো দলটির ফুটবলার ও কর্মকর্তাদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

একটি ভিডিও বার্তায় মেসি জানান, ক্লাবটিকে বড় করে তোলাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, নতুন এই প্রকল্প নিয়ে তিনি ভীষণ উৎসাহী এবং সবসময় দলটির পাশে থাকবেন। খেলোয়াড়দের প্রতি সমর্থন জানিয়ে নিয়মিত খোঁজ রাখার কথাও জানান তিনি।

কাতালুনিয়ার বাইশ ইয়োব্রেগাত অঞ্চলের ক্লাব কর্নেয়া তাদের শক্তিশালী একাডেমির জন্য পরিচিত। এখান থেকেই উঠে এসেছেন জর্দি আলবা, জেরার্ড মার্টিন ও ডেভিড রায়ার মতো তারকারা।

বর্তমানে দলটি খেলছে তেরসেরা ফেদেরাসিওন এবং ইতিমধ্যে সেগুন্দা ফেদেরাসিওনে ওঠার বাছাই পর্ব নিশ্চিত করেছে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে মেসির বার্তা খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করা হচ্ছে।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মেসির আগমন তাদের জন্য এক নতুন যুগের সূচনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী ক্লাবের পারফরম্যান্স উন্নয়ন, কাঠামোগত শক্তিশালীকরণ এবং তরুণ প্রতিভা বিকাশেই গুরুত্ব দেওয়া হবে।

এখন দেখার বিষয় মেসির দিকনির্দেশনা ও সমর্থন কতটা কাজে লাগিয়ে কর্নেয়া স্প্যানিশ ফুটবলের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝