Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
শিরোনাম:

কিশোরগঞ্জে মে দিবসে পৃথক র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:১৭ পিএম  (ভিজিটর : ২০৩)

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা শহরে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। (১লা মে) শুক্রবার সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে এসব বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিগুলোতে অংশগ্রহণ করে “হোটেল শ্রমিক কল্যাণ সুগন্ধা সঞ্চয় সমিতি”, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ”, “নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটি কিশোরগঞ্জ“, “কিশোরগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কিশোরগঞ্জ”, “কিশোরগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক সমবায় সমিতি লিঃ” এবং “নীলফামারী জেলা ট্রাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়ন কিশোরগঞ্জ উপজেলা শাখা”।

সকালে বিভিন্ন সংগঠনের ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা হাতে শ্রমিকরা দলবদ্ধভাবে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা শ্রমিকদের কল্যাণে সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করায় সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারী শ্রমিকরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝