Dhaka, Thursday | 30 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 30 April 2026 | English
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
তিন দফায় কমলো স্বর্ণের দাম
হামে আক্রান্ত শিশুদের বড় অংশই টিকাবিহীন
আরও ৫ দিন থাকতে পারে বৃষ্টি
শিরোনাম:

ঘুমন্ত বৃদ্ধার কান ছিঁড়ে দুল নিয়ে গেল চোর

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:১৩ এএম আপডেট: ৩০.০৪.২০২৬ ১১:৩৬ এএম  (ভিজিটর : ১২৩)

জামালপুরের মাদারগঞ্জে ঘুমন্ত অবস্থায় ৮৫ বছর বয়সী এক বৃদ্ধার কান ছিড়ে দুল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে ৷ বুধবার (২৯ এপ্রিল) দিবাগত ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম কয়েদভান ৷ তিনি ওই এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী। জানা গেছে, বিধবা কয়েদভান একাই তার ঘরে থাকতেন।

প্রতিদিনের মত বুধবার রাতে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত ১টার দিকে অজ্ঞাত চোর তার ঘরের জানালা কেটে ঘুমিয়ে থাকা কয়েকভানের ডান কানের দুলটি টান মেরে নিয়ে যায়। এতে কয়েদভানের কান ছিঁড়ে যায়। এতে কয়েদভান চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন আসেন। কানছিঁড়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে কয়েদভানকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয় ৷ এতে তার কানে ১০টি সেলাই লাগে। 

কয়েদভানের মেয়ে ঘরের নাতি সুজন সর্দার বলেন,আমার ৮৫ বছর বয়সী নানি, একাই থাকতেন। জানালার পাশেই তার বিছানা। রাত আনুমানিক ১টার দিকে চোর নানীর ঘরের জানালা কেটে হাত দিয়ে তার ডানপাশের কানের দুলটি নিয়ে যায় ৷ এতে নানীর কান ছিড়ে যায়। এরপর বিষয়টি জানার পর এসে দেখি নানীর কানে অতিরিক্ত রক্তক্ষরণ। এরপর তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকন সুতা দিয়ে ১০টি সেলাই দেওয়া হয়। সুজন সর্দার আরও বলেন, সম্প্রতি চুরি বেড়ে গেছে। চোর একজন ৮৫ বছর বয়সী বৃদ্ধকেও ছাড়লো না। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন,ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝