Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

শালিখায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:০৬ পিএম  (ভিজিটর : ৬১)

মাগুরার শালিখা উপজেলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠন দিনটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, বিএনপি নেতা আলিম মোল্লা, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি পাখির বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপ্লব সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শালিখা উপজেলা সভাপতি মোঃ আতিয়ার রহমান এবং শ্রমিক দল নেতা মুরাদ মোল্লা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপজেলা সদর আড়পাড়া ও সীমাখালী বাজারে বাস, ট্রাক, পরিবহন, ইজিবাইক, ভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝