Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

শ্রমিকের ত্যাগই গণতন্ত্রকে সমুন্নত রাখবে-দুলু

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:৪১ পিএম  (ভিজিটর : ১২)

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়েই দেশের গণতন্ত্র শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

তিনি বিশ্বাস করেন, শ্রমিকদের এই অবদানই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রকে আরও সমুন্নত রাখবে।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফার মধ্যে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝