Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

১১তম তুরস্ক আন্তর্জাতিক ক্বিরআত প্রতিযোগিতায় বাংলাদেশের কৃতিত্ব

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:৪১ পিএম  (ভিজিটর : ১৩২)

১১তম তুরস্ক আন্তর্জাতিক ক্বিরআত প্রতিযোগিতা ২০২৬-এ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাছাইকৃত বাংলাদেশের ক্বারী হাফেজ ওসমান গনি সম্মানজনক দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

এই গৌরবময় সাফল্য উপলক্ষে আজ শুক্রবার (১লা মে) বৃষ্টিভেজা সকালে ঢাকার লালবাগস্থ মা'হাদুল ক্বিরাত বাংলাদেশে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্বারী ওসমান গনির হিফজের ওস্তাদ, অসংখ্য হাফেজ গড়ার কারিগর শায়খ নেছার আহমেদ আন-নাসিরী; তাঁর ক্বিরআতের ওস্তাদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারী; এবং ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্য বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝