Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

বেনাপোলে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:১৮ পিএম  (ভিজিটর : ১২)

১৪০তম মহান মে দিবস উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১ মে) শুক্রবার সকাল ৮টায় স্থলবন্দরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেন বন্দরের শ্রমিক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সকল নেতাকর্মীরা। র‍্যালিটি বেনাপোল পৌর বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্থলবন্দরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে বেনাপোল স্থলবন্দর ১নম্বর ওয়্যার হাউসের শ্রমিক সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন ৯২৫ -এর সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী।

অনুষ্ঠানে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, ১ মে মহান মে দিবস বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেন।

তাদের আত্মত্যাগের ফলে শ্রমিকরাতাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়েছে।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি বলেন, মে দিবস শ্রমিক-মালিকের সুসম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও এখনও পুরোপুরি বৈষম্য দূর হয়নি, তবে এই দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এ সময়ে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি,সাধারণ সম্পাদক মোঃ শহিদ আলী,সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন,প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম কার্য নির্বাহী সদস্য কামরুজ্জামান, সদস্য জামির হোসেন, ইছাহক মেম্বার, জুলু মিয়া, লিংকন মেম্বার লেবার সরদার হাসেম আলী সহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বিন্দ্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝