Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা
শিরোনাম:

ঝালকাঠিতে মহান মে দিবস পালিত

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:৩২ পিএম  (ভিজিটর : ৪৬২)

নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ কাওসার হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক নেতারা।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখা জরুরি। পাশাপাশি দালালমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে শ্রমিক-মালিক ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝