Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:২০ পিএম  (ভিজিটর : ৩৭)

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের পছন্দের একটি সরকারের জন্য অপেক্ষা করেছে এবং সেই প্রত্যাশা ও স্বপ্নের প্রতিফলন ঘটেছে বর্তমান সরকারের কার্যক্রমে।

তিনি আজ (শুক্রবার) আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন অনুষ্ঠানের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অসুবিধার আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে যে উন্নয়ন পরিকল্পনার কথা দেওয়া হয়েছিল, সেই পরিকল্পনার আলোকে সিলেটে বাস্তব উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এসব উন্নয়নের একটি সামগ্রিক চিত্র আগামীকালই সবার সামনে স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের নানা দাবি-দাওয়া ও প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল তাঁর ভাষণে তুলে ধরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝