Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
শিরোনাম:

রূপগঞ্জে‌ শ্রমিক দিবস উদযাপন

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:৫০ পিএম  (ভিজিটর : ৩৪৯)

আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় শ্রমিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গণধিকার পরিষদ রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১ মে) দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকা পদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক  মোহাম্মদ আমির হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা গণধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিন।

এতে বক্তব্য রাখেন, গণধিকার পরিষদ নেতা কামরুল মিয়া, শ্রমিক নেতা মোতালেব হোসেন, সোহেল মিয়া, মমিনুল, জসীমউদ্দীন, আমেনা বেগম, মাসুম মিয়া, দ্বীন ইসলামসহ আরো অনেকে ‌।

বক্তারা, সকল শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। 

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝