সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপি এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করা হয়েছে।
বিজিবি জানায়, ভোমরা বিওপির অভিযানে সাতক্ষীরা সদর থানার মন্দির এলাকায় ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল আটক করা হয়। কাকডাঙ্গা বিওপির অভিযানে কলারোয়া থানার কেড়াগাছি এলাকা থেকে ৯ লাখ ১০ হাজার টাকার এবং হিজলদী বিওপির অভিযানে বড়ালি এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার যন্ত্রাংশ আটক করা হয়।
সব মিলিয়ে আটককৃত মালামালের মূল্য দাঁড়ায় ১৫ লাখ ৪০ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয় এবং সরকার রাজস্ব হারায়।
স্থানীয়রা এসব অভিযানকে স্বাগত জানিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এফপি/র