Dhaka, Friday | 3 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 July 2026 | English
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
শিরোনাম:

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম  (ভিজিটর : ৩০)

কক্সবাজারের চকরিয়ায় পৈত্রিক বসতভিটার গাছ কাটায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের আগে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৫২) ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে।

তবে নুরুল ইসলাম পরিবার থেকে আলাদা হয়ে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করছিলেন।

ঘাতক আব্দুর রহিম (৪২) নিহতের আপন ছোটভাই বলে জানিয়েছেন ৫নং ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিন। 

মেম্বার নাছির উদ্দিন স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে আব্দুর রহিম তার পৈত্রিক বসতভিটার গাছপালা বিক্রির উদ্দেশ্য কাটা শুরু করে। এসময় লোক মারফতে বড়ভাই নুরুল ইসলাম খবর পান। বড়ভাই বাবার ভিটায় এসে ছোটভাইকে পৈত্রিক বসতবাড়ির গাছ কাটতে বাঁধা দেয়। এ নিয়ে দুই ভাইয়ের মাঝে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছোটভাই রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে বড়ভাইয়ের পায়ে এলোপাতাড়ি কোপ মারে। একটি কোপ ঘাঁড়ে গিয়ে পরে। এ কোপে  বড়ভাই ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে বাড়ীর মহিলাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেম্বার নাছির আরো জানান, বিষয়টি আমরা তাৎক্ষণিক থানার ওসিকে জানিয়েছি। ঘটনার পরপরই রহিম পালিয়ে যায়। 

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। ঘাতক পলাতক বলে তাৎক্ষণিক তাকে ধরা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রহিমকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝