Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

নীলফামারীতে সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম  (ভিজিটর : ১৬২)

নীলফামারীর কিশোরগঞ্জে ৫৫ জন নারীকে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫৪টি ফ্যান বিতরণ করা হয়েছে।

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব সামগ্রী বিতরণ করেন। নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দেওয়া হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে ফ্যান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান।

এতে আরও বক্তব্য রাখেন এমপি হাফেজ আব্দুল মুনতাকিম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ এবং উপকারভোগীরা। এছাড়া উপস্থিত ছিলেন পিআইও লতিফুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল আলম রতন, জামায়াতের নেতৃবৃন্দ, উপকারভোগী নারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে এসব সেলাই মেশিন ও ফ্যান সরবরাহ করা হয়। এর আগে উপকারভোগী নারীদের মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝