Dhaka, Friday | 3 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 July 2026 | English
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
শিরোনাম:

মুন্সীগঞ্জে নদীতে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধের মরদেহ

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৪৬ পিএম  (ভিজিটর : ৩৬)

মুন্সীগঞ্জে নিখোঁজের চারদিন পর নদীতে পাওয়া গেছে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ।

শুক্রবার (৩ জুলাই) উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়া পাড়া কবরস্থান সংলগ্ন ইছামতি নদীতে সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন লাশটি ভাসতে দেখে বিষয়টি সিরাজদিখান থানা পুলিশকে অবহিত করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রথমদিকে মৃত ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরবর্তীতে স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

নিহত আব্দুল মালেক উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের বাসিন্দা এবং মৃত নওয়াব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিহতের ছেলে হানিফ জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। বলেন, চারদিন ধরে আমরা বাবাকে খুঁজছিলাম। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখে এখানে এসে মরদেহটি শনাক্ত করি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করা হয়নি।

ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জের বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হক জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফপি/র



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝