চুয়াডাঙ্গার জীবননগরে বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘স্ক্যাপ’ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নুরুল ইসলাম (২৫) ও খাদিজা বেগম (৫০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার ধোপাখালী বাজারে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মীরপাড়ার মহিদুল ইসলামের ছেলে এবং খাদিজা বেগম একই এলাকার আলেকের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৮টার দিকে জীবননগর থানার ওসি মো. সোলাইমান শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘স্ক্যাপ’ (ফেনসিডিল) জব্দ করা হয়।
জীবননগর থানার ওসি সোলাইমান শেখ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মাদক চোরাচালান ও ব্যবসা দমনে নিয়মিত অভিযান চলবে।
এফপি/র