Dhaka, Friday | 3 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 July 2026 | English
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
শিরোনাম:

মুন্সীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:৪২ পিএম  (ভিজিটর : ২৭)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে মরদেহটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছনবাড়ী এলাকার আল-মদিনা মসজিদ সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৯টা ২৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে ফোনে খবর আসে, ছনবাড়ী এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝