Dhaka, Wednesday | 1 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 July 2026 | English
নতুন পোশাকে পুলিশ
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
ধ্বংসস্তূপ থেকে ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার
জাতীয় ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
শিরোনাম:

সুনামগঞ্জে সাংবাদিক আলমকে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:০৫ পিএম আপডেট: ০১.০৭.২০২৬ ৬:১৫ পিএম  (ভিজিটর : ১৪০)

‎সুনামগঞ্জের তাহিরপুরে হযরত শাহ আরেফিন (রহঃ) আস্তানা পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক আলম সাব্বিরের বিরুদ্ধে একটি কুচক্র মহল মাদক সেবী,মাদক বিক্রেতা ও আস্তানার অর্থ আত্মসাৎকারী হিসাবে আখ্যায়িত করে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
‎বুধবার (১লা জুলাই) বিকাল ৪ টায় হযরত শাহ আরেফিন (রহঃ) আস্তানা পরিচালনা কমিটি ও আশপাশের প্রায় ১০ গ্রামের সাধারণ মানুষজন শাহ আরেফিন (রহ:) আস্তানা মাঠ এবং লাউড়েরগড় ফুটবল ফেডারেশনের উদ্যোগে যাদুকাটা নদীর তীরবর্তী ফুটবল মাঠে পৃথক পৃথকভাবে দুইটি প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
‎এ সময় শাহ আরেফিন রাঃ আস্তানা কমিটির সদস্য ফজল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাহ আরেফিন রাঃ আস্তানা কমিটির খাদেম হাসান আলী, সদস্য মরম আলী, নুরুল ইসলাম, মধু মিয়া, শাহিদাবাদ গ্রামের শহীদ মিয়া, রহিছ আলী, খারুল মিয়া, মোকশেদপুর গ্রামের মজিদ মিয়া, দশ ঘর গ্রামের আবু হানিফা, প্রমুখ।
‎এসময় বক্তব্যগন বলেন, শাহ আরেফিন রাঃ আস্তানার মসজিদের ইমাম ও আস্তানার খাদেম হওয়ার উদ্দেশ্যে পুরান লাউড় গ্রামের জসিম উদ্দিন উদ্দেশ্য প্রনোদিত ভাবে মানববন্ধন করে। 

এছাড়াও পূর্বের একেই বিষয়ে বিভ্রান্ত কর তথ্য প্রচার করলেও তার প্রমান পাওয়া যায়নি। যার জন্য দীর্ঘ ২২ বছর ধরে আলম সাব্বির শাহ আরেফিন রাঃ আস্তানার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি জসিম উদ্দিন একেই উদ্দেশ্যে মানববন্ধন করে ব্যক্তি আক্রোশ উদ্দেশ্য মূলক আলম সাব্বির কে মাদক কারবারি ও সেবনকারী বলে অপপ্রচার চালায়। তাই আমরা ১০ গ্রামের মানুষ ও মাজার আস্তানা কমিটি প্রতিবাদ জানাই এবং মিথ্যা অপপ্রচারের বিচার দাবী করছি। 

এছাড়াও একই দিনে সদস্য সচিব আলম সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে লাউড়েরগড় ফুটবল ফেডারেশনের উদ্যোগে যাদুকাটা নদীর তীরবর্তী ফুটবল মাঠে আরও একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝