Dhaka, Thursday | 2 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 2 July 2026 | English
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
শিরোনাম:

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার মোট ৪২২

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম  (ভিজিটর : ১৯)

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন থানায় ৮৯টি মামলা হয়েছে

আজ বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুরে ৯৬ জন, তেজগাঁওয়ে ৮২ জন, ওয়ারীতে ৫৫ জন, রমনায় ৪৪ জন, উত্তরায় ৪৪ জন, মতিঝিলে ৪৩ জন, গুলশানে ৩৪ জন, লালবাগে ১৯ জন রয়েছে। এর বাইরে গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪টি ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি শটগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মুঠোফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেট কার, একটি ট্রাক, একটি স্কুলব্যাগ এবং ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝