Dhaka, Thursday | 2 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 2 July 2026 | English
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার
শিরোনাম:

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সরকারি সহায়তা বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:২৭ পিএম আপডেট: ০২.০৭.২০২৬ ৪:৪০ পিএম  (ভিজিটর : ৬)

নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচি এবং কৃষি ও মৎস্য খাতের বিভিন্ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, অসহায় নারী, মৎস্যচাষী ও কৃষকদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি, মৎস্য উপকরণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ৫৬ জন, মাধ্যমিক পর্যায়ের ৩৪ জন এবং কলেজ পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির অর্থ দেওয়া হয়। এছাড়া ১৭ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ১১ জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৫–২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন মৎস্যচাষীর মাঝে প্রদর্শনী খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় মৎস্য উপকরণ বিতরণ করা হয়।

একই স্থানে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ ও শাকসবজির বীজ, পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, লেবুর চারা এবং বৃক্ষরোপণ কর্মসূচির উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়েলা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা রানী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, যুবদল সভাপতি আব্দুল জলিল, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, ছাত্রনেতা নূরবক্স মণ্ডল, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামাণিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝