Dhaka, Wednesday | 2 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 2 September 2026 | English
শিরোনাম:

বগুড়ায় দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজী রফিকুল ইসলাম এমপি

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:০১ পিএম  (ভিজিটর : ৫৫)

বগুড়ার সারিয়াকান্দিতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের একাধিক কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দেশব্যাপী একযোগে নজরুল বর্ষ পালন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এরপর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩,৮৮০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে ধান, শাকসবজি, মরিচ, লেবু ও পেঁয়াজের বীজসহ সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

দুপুরে পৌরসভা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এবং পরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি করে জিআর চাল বিতরণ ও পৌরসভা চত্বরে গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।

দিনের বিভিন্ন সময়ে ফুলবাড়ী, ভেলাবাড়ী, কামালপুর, কুতুবপুর ও কর্ণিবাড়ী ইউনিয়নের বিভিন্ন বাজারে পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উপজেলা কৃষি অফিসার জানান, বিভিন্ন ফসলের মোট কয়েক হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, মোট ১,৮০০ পরিবারের মাঝে ৩৬ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে।

উক্ত কর্মসূচিগুলোতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝