Dhaka, Thursday | 2 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 2 July 2026 | English
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার
শিরোনাম:

সাতক্ষীরায় ব্যবসায়ী হত্যাকাণ্ডে আপন কাকা গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:৪৬ পিএম  (ভিজিটর : ৪৯)

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা-রহিমপুর গ্রামে মাছের ঘের ব্যবসায়ী সঞ্জিব সরকার (৩৪) হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখসহ আরও ৮–১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ঘটনায় এজাহারভুক্ত আসামি ও নিহতের আপন কাকা নেপাল চন্দ্র সরকার (৫২)-কে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১২টা ২০ মিনিটে নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলা করেন। এতে আনন্দ সরকার (৫০), তাপস সরকার (ডালিম) (২৭), শাওন সরকার (১৯) ও নেপাল চন্দ্র সরকারকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় এবং পরে আলামত গোপনের চেষ্টা করা হয়।

উল্লেখ্য, বুধবার (১ জুলাই) ভোরে ঠেকরা-রহিমপুর গ্রামের একটি মাছের ঘের থেকে সঞ্জিব সরকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক বিরোধ, মাছের ঘের ও জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা যায়।

কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, তদন্ত চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝