Dhaka, Thursday | 2 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 2 July 2026 | English
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার
নতুন পোশাকে পুলিশ
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
শিরোনাম:

নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:০১ এএম  (ভিজিটর : ৮)

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে অংশগ্রহন করেন এনসিপি, ছাত্রমৈত্রীর জুলাই আন্দোলনের চেতনা ধারণকারী বিভিন্ন সংগঠন। এ সময় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। এছাড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, এনসিপি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ আজিজী, কলেজ শাখা ছাত্র মৈত্রীর ওমর ফারুকসহ ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে সিরাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মুক্তির আন্দোলন। এই আন্দোলনের চেতনা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের পাশে দাড়ানো আহবান জানান। যাতে করে আগামীতে এরকম যেকোন আন্দোলনে যেতে সাহস পায়।

এসময় নেতারা আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরে আসতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব। দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণ এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝