Dhaka, Wednesday | 1 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 July 2026 | English
নতুন পোশাকে পুলিশ
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
ধ্বংসস্তূপ থেকে ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার
জাতীয় ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর মার্কেট দোকান বরাদ্দে লটারি অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম  (ভিজিটর : ১৭)

ব্রাহ্মণবাড়িয়ায় এডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের বরাদ্দকৃত দোকানের লটারি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন পৌর মুক্তমঞ্চে পৌরসভার প্রশাসক শরিফুল ইসলামের আয়োজনে এ লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ এবং জেলা পুলিশ সুপার আবদুর রউফ।

অনুষ্ঠানে জানানো হয়, পুরোনো এডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেট ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের পর দোকান বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা হয়। দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ১৯৩টি দোকানের বিপরীতে ১ হাজার ৬৬২টি শিডিউল বিক্রি হয়। এর মধ্যে ১ হাজার ৫৭৭টি আবেদন জমা পড়ে। দুটি আবেদনে দোকান নম্বর উল্লেখ না থাকায় সেগুলো বাতিল করা হয়। এছাড়া ১১টি আবেদনকারীর পে-অর্ডারের অর্থ জমা না দেওয়ায় তাদের আবেদন বাতিল হয়। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৫৭৫টি বৈধ আবেদন চূড়ান্ত করা হয় এবং আবেদনকারীদের উপস্থিতিতে স্বচ্ছ লটারির মাধ্যমে দোকান বরাদ্দ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, লটারি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। অতীতে ফ্যাসিস্ট সরকারের সময়ে লটারির নামে আগে থেকেই পিন দিয়ে চিহ্নিত করে পছন্দের ব্যক্তিদের সুবিধা দেওয়ার অভিযোগ ছিল। তবে এবার আবেদনকারীদের উপস্থিতিতেই উন্মুক্তভাবে লটারি করা হয়েছে, যাতে কোনো অনিয়মের সুযোগ না থাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জহিরুল হক খোকন, এবিএম মোমিনুল হক এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মোবারক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝