Dhaka, Wednesday | 1 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 July 2026 | English
নতুন পোশাকে পুলিশ
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
ধ্বংসস্তূপ থেকে ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার
জাতীয় ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
শিরোনাম:

টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় আটক- ৩

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:৩৯ পিএম  (ভিজিটর : ১৩)

শিল্প নগরী টঙ্গীতে আলোচিত ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় ৩ জনকে আটক করেছে টঙ্গী পূর্ব পুলিশ। 

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, টঙ্গীর পাগার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মনোয়ার হোসেন (২৮), একই এলাকার ঈদগাহ রোডের মৃত কাজী আবু ফজলের ছেলে কাজী তৌহিদুল সজীব (৩৫) ও কেরানীর টেক এলাকার মৃত বাবুল খাঁ ছেলে রনি খাঁ (৩৯)। 

পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গী শিল্প এলাকায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়া করে স্থানীয় নেতাকর্মীরা। এসময় একটি কারখানায় বিদেশী বায়ার উপস্থিত ছিলেন। মহড়ার ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে প্রশাসনের দৃষ্টিগোছর হয়। এলকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র মহড়ায় অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তিনজনকে আটক করা হয়। 

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আটককৃতদের ৫৪ ধারায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝