Dhaka, Wednesday | 1 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 July 2026 | English
নতুন পোশাকে পুলিশ
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
ধ্বংসস্তূপ থেকে ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার
জাতীয় ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
শিরোনাম:

সাতক্ষীরায় যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম  (ভিজিটর : ৩০)

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামে সনজিব সরকার (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) ভোরে স্থানীয়রা ঠেকরা–দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের পাশে একটি মাছের ঘেরের সামনে মরদেহটি দেখতে পান।

নিহত সনজিব ওই গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

পরিবার জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে তিনি বাবার সঙ্গে বাড়ি থেকে বের হন। পরে বাবা বাড়ি ফিরলেও তিনি আর ফেরেননি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরদিন ভোরে মরদেহ উদ্ধার হয়।

নিহতের পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কালিগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝