Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

শেরপুরে গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৩০ পিএম  (ভিজিটর : ৭৬)

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। তার নানা মোস্তফা আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা এবং মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে মানহা মনি নানার বাড়িতে ছিল। মঙ্গলবার দুপুরে সে নানার সঙ্গে স্কুলে বেড়াতে যায়। সেখানে তাকে বাদাম খেতে দিলে একটি বাদাম হঠাৎ তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে শ্বাস নিতে কষ্ট পায় এবং ছটফট করতে থাকে।

পরে পরিবারের লোকজন দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানভীর ইবনে কাদের জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝